Home » অ্যাকুইরিয়ামের দোকানে উদ্ধার সামুদ্রিক কোরাল , নির্বিচারে প্রবাল উত্তোলনে চিন্তিত পরিবেশ প্রেমীরা

অ্যাকুইরিয়ামের দোকানে উদ্ধার সামুদ্রিক কোরাল , নির্বিচারে প্রবাল উত্তোলনে চিন্তিত পরিবেশ প্রেমীরা

উৎপল রায়, উত্তর ২৪ পরগনা, সময় কলকাতাঃ সোদপুরের ঘোলা চন্ডীতলা থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার সামুদ্রিক সামগ্রী । এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে সামুদ্রিক প্রবাল  (coral) । গোপন সূত্রে খবর পেয়ে ঘোলার চন্ডীতলার এক অ্যাকুইরিয়ামের দোকানে অভিযান চালান স্থানীয় বনকর্মী সহ ঘোলা থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় কোরাল সহ প্রচুর টাকার সামুদ্রিক সামগ্রী। দোকানে কর্মরত তিনজন কর্মীকে ইতিমধ্যেই আটক করেছে বনদপ্তরের কর্মীরা। তবে এই ঘটনা ঘটার পর থেকে দোকানের মালিক উজ্জ্বল চৌধুরি পলাতক বলে জানা গিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

জানা গিয়েছে আটক হওয়া ওই তিন কর্মীর নাম সম্রাট সেন সৌরদীপ দোলুই দেবাশিস দে । তবে ধৃতদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ শুরু করেছে বনদপ্তর। তবে এ ব্যাপারে ধৃত সম্রাট সেনের বাবা সুবীর সেন বলেন তার ছেলে প্রায় দেড় বছর ধরে ওই দোকানে কাজ করে আসছে । তার ছেলে কিছুই জানতো না বলে দাবি ধৃতের বাবার। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত তথা ওই দোকানের মালিক উজ্জ্বল চৌধুরির খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ।

তবে এব্যাপারে ঘোলা থানার এক অফিসার বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষ। এ ব্যাপারে কিছুই বলা যাবে না।তবে তিনি বলেন ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামুদ্রিক সামগ্রী উদ্ধার করা গেছে । ইতিমধ্যেই সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। তবে এই ঘটনায় দোকানের মালিক ছাড়া আর অন্য কেউ এব্যাপারে জড়িত আছেন নাকি তা তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে সামুদ্রিক কোরাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সমুদ্রের তলদেশে জন্মায়। সামুদ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সামুদ্রিক প্রবাল। কিন্তু নির্বিচারে যেভাবে প্রবাল উত্তোলন করা হচ্ছে তাতে রীতিমতন চিন্তিত পরিবেশ প্রেমীরা।

About Post Author