Home » শারীরিক সম্পর্কের পরও বিয়েতে নারাজ, আইনি পদক্ষেপ করতে চেয়ে পুলিশের দারস্থ ছাত্রী

শারীরিক সম্পর্কের পরও বিয়েতে নারাজ, আইনি পদক্ষেপ করতে চেয়ে পুলিশের দারস্থ ছাত্রী

সময় কলকাতা ডেস্কঃ প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে করতে নারাজ যুবক।এই অভিযোগ তুলেই পুলিশের দ্বারস্থ দ্বাদশ শ্রেণীর ছাত্রী।মালদহের মানিকচকের মথুরাপুর এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের নাম সমীর মন্ডল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী দ্বাদশ শ্রেণীর ছাত্রী মানিকচকের মদনটোলা এলাকার বাসিন্দা।অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল তার।অভিযোগ, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করে দুজনের।এমনকি অভিযোগকারী ছাত্রী ও তার পরিবারের সদস্যরা বারবার বিয়ের কথা বললেও অভিযুক্ত যুবক কোনো কর্ণপাত করেনি।এরপর বুধবার ফের অভিযুক্তকে বিয়ের কথা বলার পর থেকেই পলাতক সে।তার অন্যত্র বিবাহের পরিকল্পনা রয়েছে বলেই অভিযোগ ওই ছাত্রীর মায়ের।সে কারণেই শুক্রবার আইনি পদক্ষেপ করতে চেয়ে মানিকচক থানার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী এবং তার পরিবার।

পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরা।ইতিমধ্যেই অভিযোগকারী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।পাশাপাশি ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author