Home » প্যাঙ্গোলিনের চামড়া পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুই পাচারকারী

প্যাঙ্গোলিনের চামড়া পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুই পাচারকারী

সানি রায় ,জলপাইগুড়ি, সময় কলকাতাঃ বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুই পাচারকারী । গোপণ সূত্রে খবর পেয়ে শুক্রবার জলপাইগুড়ি ওদলাবাড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের এক হোটেল চত্বর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয় । বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের অফিসারেরা এদিন গোপণে খবর পেয়ে উপস্থিত হন ওই হোটেল চত্বরে। সেখান থেকে ওই দুই পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে বনকর্মীরা। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৯০ সেন্টিমিটার লম্বা প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার করেছে বনকর্মীরা। ধৃতরা হলেন নাম পালডেন লেপচা (২৮) ও দিলীপ কুমার রাই (৫০)।অভিযুক্তরা প্রত্যেকেই কালিম্পংয়ের বাসিন্দা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটিকে শিকার করে অভিযুক্তরা। তারপর প্রাণীটিকে মেরে অভিযুক্তরা তার মাংস খেয়ে নেয় বলে অভিযোগ। এরপরই প্যাঙ্গোলিনটির পড়ে থাকা আঁশযুক্ত চামড়া পাচারে তৎপর হয় অভিযুক্তরা।

জানা গিয়েছে শিলিগুড়ি হয়ে সেটিকে নেপালে পাচারের ছক করছিল তারা । বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে তাদের গ্রেফতার করে বনকর্মীরা। ঘটনায় ফের প্রশ্নের মুখে বন্য প্রাণীদের নিরাপত্তা ব্যবস্থা।

About Post Author