সময় কলকাতা ডেস্কঃনিজের পাওনা টাকা চাইতে গিয়ে নিগৃহীত হতে হলো এক ব্যক্তিকে। ঘটনাটি হাওড়ার বাগনান থানা এলাকার। আক্রান্ত ব্যক্তির নাম আমির খান।
জানা গিয়েছে,হাওড়া সাঁতরাগাছির বাসিন্দা আমির খান ১০ মাস আগে বাগনানের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা ধার দেন। শনিবার সকালে আমির খান ওই ব্যক্তির কাছে টাকা চাইতে যায়।অভিযোগ ,সেসময়ই অভিযুক্ত ঐ ব্যক্তি আমির খানকে মারধোর শুরু করে।এরপর রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে আমির খান।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।স্থানীয়দের তরফে খবর পৌছায় বাগনান থানায়।

এরপর স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মুগকল্যান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।যদিও শেখ আধসার ওরফে খোকন নামে পরিচিত এলাকার তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে সে এই কাজ করেছে বলেই এলাকাবাসীর অভিযোগ।
অন্যদিকে অভিযোগ জানানোর পরও ঘটনাস্থলে পুলিশ না আসায় এদিন এলাকাবাসীরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন।খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলেন।ইতিমধ্যেই অবরোধকারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়