সময় কলকাতা ডেস্কঃরাতের অন্ধকারে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা দুষ্কৃতীদের।নদীয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।একইসঙ্গে ঘটনার পর থেকে আতঙ্কিতও এলাকাবাসীরা।গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম নারায়ণ দে।

জানা গিয়েছে,চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী নারায়ণ দে রবিবার রাতে তার বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন।তখনই একদল দুষ্কৃতী আচমকাই তার ওপর হামলা চালায়।অভিযোগ,এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।দুষ্কৃতীদের গুলি তৃণমূল কর্মী নারায়ণ দের গলায় গিয়ে লাগে।দুষ্কৃতীদের গুলির বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন।ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় চাকদহ থানায়।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।এরপরই স্থানীয়রা সহ চাকদহ দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধন বিশ্বাস তড়িঘড়ি ওই তৃণমূল কর্মী কে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।
যদিও তৃণমূল কর্মী কে গুলি করার ঘটনায় চাকদহ দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধন বিশ্বাস বলেন, ‘নারায়ণ দে চাকদার ১৮ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা।তার পাশাপাশি তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। দীর্ঘদিন ধরেই তৃণমূল দলের সঙ্গে যুক্ত নারায়ণ বাবু।আমরা ঘটনা শুনতে পেয়েই তাকে নিয়ে কল্যাণীতে চলে আসি।এখন তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে।
যদিও তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট করা যায়নি।তবে এই ঘটনার সাথে বিরোধীরা জড়িত বলেই দাবি শাসক দলের।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।পাশাপাশি এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান