তৌসিফ আহম্মেদ ,বাঁকুড়া, সময় কলকাতা ডেস্ক : পেট্রোল পাম্পে গিয়ে সিবিআই ও হিউম্যান রাইটস এর নাম করে ভয় দেখিয়ে থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে । রবিবার ফের ওই ব্যক্তি টাকা চাইতে এলে হাতেনাতে তাকে পাকড়াও করে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলে। সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, সম্প্রতি ওই পেট্রোল পাম্পের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পেট্রোল শেষ জরুরি প্রয়োজনের জন্যই পাম্প থেকে পেট্রোল পাওয়া যাবে । অভিযোগ এরপর ওই অভিযুক্ত পেট্রোল পাম্প এসে নিজেকে সিবিআই ও হিউম্যান রাইটসের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে কর্তৃপক্ষকে বলে পাম্প অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

পাশাপাশি যেকোনো মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পেট্রোল পাম্পে অভিযান চালাতে পারে বলেও হুমকি দেওয়া হয় । অভিযোগ এরপরেই ওই অভিযুক্ত , পাম্প মালিকের কাছ থেকে ৪০,০০০ হাজার টাকা নিয়ে যায় । এমনকি ধৃতের গাড়ি থেকে হিউম্যান রাইটসের লোগো পাওয়া যায়। পরে পুলিশ জানাতে পারে অভিযুক্ত ওই ব্যক্তি বাঁকুড়ার রাউত খণ্ড এলাকার বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে জয়পুর থানায় পাম্প কর্তৃপক্ষ অভিযোগ জানালে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনেদুপুরে সিবিআই কিংবা হিউম্যান রাইটসের কর্মী পরিচয় দিয়ে জালিয়াতি করার ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই এলাকায়।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?