শ্যাম বিশ্বাস, বসিরহাট,সময় কলকাতাঃ কবিগুরুর ১৬২ তম জন্ম দিনে বসিরহাটের রবীন্দ্র সৈকত পার্কে উদ্বোধন হল সেলফি জোন।সাধারণত বড় শহর গুলিতে এই ধরনের সেলফি জোন দেখতে পাওয়া যায়।কিন্তু সীমান্ত শহর বসিরহাটকে সাজিয়ে তুলতে নতুন সংযোজন এই সেলফি জোন।বসিরহাট পুরসভার দাবি আগামী দিনে এই রবীন্দ্র সৈকত পার্কে পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই এর সুবিধা।সেই ব্যবস্থা তৈরীর জন্য প্রযুক্তিগত পরিকাঠামো তৈরীর কাজও শুরু হয়ে গেছে দাবি বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্রের। বসিরহাট মহকুমার টাকী শহর বরাবর রাজ্যের মানুষের কাছে একটি পর্যটন ক্ষেত্র।এবার খোদ বসিরহাট শহরে ইছামতি নদীর পাড়ের রবীন্দ্র সৈকতের সেলফি জোন পর্যটকদের কাছে আরো একটি আকর্ষণের জায়গা হিসাবে আত্ম প্রকাশ করল সোমবার।

পর্যটকরা গিয়ে ইছামতি নদীর পাড়ে রবীন্দ্রনাথের মূর্তিকে সঙ্গে নিয়ে যে যার মতো সেলফি তুলতে পারবেন।আর এ সেলফি জোনে তার জন্য একটি সীমারেখাও তৈরি করা হয়েছে। এই সুন্দর জায়গাটাকে সেলফি জোন হিসাবে চিহ্নিত করেছে পুরসভা। সেই সঙ্গে পার্কের সাংস্কৃতিক মুক্ত মঞ্চে সংস্কৃতিপ্রেমী মানুষেরা নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নিজেদের শিল্পী প্রতিভাকে তুলে ধরতে পারবেন। সঙ্গে ফ্রি ওয়াইফাই জোন ব্যবহার করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পৌছে দিতে পারবেন স্যোশাল মিডিয়াতে জানালেন পুর কর্তৃপক্ষ। এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই দেখা গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রী ,যুবকযুবতী ,এমন কি বয়স্করাও নিজেদের হাতে মোবাইল ফোনে দেদার সেলফি তুলতে ।
নবরূপে রবীন্দ্র সৈকত পার্কের উদ্বোধনে ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র,বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ সহ বিশিষ্টজনেরা। ইছামতী নদীর পাড়ে সেলফি জোনের ফিতে কেটে ২৫শে বৈশাখে কবিগুরুকে প্রণাম এর মধ্য দিয়ে সোমবার দিনটা পালন করল জনপ্রতিনিধি থেকে শুরু করে কবি সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ