Home » চাঁচল রবীন্দ্র ভবনে রবীন্দ্রজয়ন্তী পালনেও লাগল রাজনৈতিক রং

চাঁচল রবীন্দ্র ভবনে রবীন্দ্রজয়ন্তী পালনেও লাগল রাজনৈতিক রং

তনুজ জৈন,মালদা,সময় কলকাতাঃ রবীন্দ্রজয়ন্তী পালনেও লাগল রাজনৈতিক রং। ঘটনার সূত্রপাত সোমবার, মালদার চাঁচলের রবীন্দ্রভবনে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করতে এসে রীতিমতন বিপাকে পড়তে হল চাঁচলের রবীন্দ্র প্রেমী মানুষদের। তারই প্রতিবাদে রবীন্দ্রভবনের মূল ফটকের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাল চাঁচলের কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে ভবনের মূল গেট খুলতে হবে নচেৎ আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন মালদার চাঁচলের কংগ্রেস নেতৃত্ব।

চাঁচলের ১নম্বর ব্লক কংগ্রেসের সম্পাদক কাজী আতাউর রহমানের অভিযোগ সাধারন মানুষকে ব্রাত্য রেখে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এদিন চাঁচলে রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়েছে। আর ঠিক তারপরেই গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। সেই প্রতিবাদে প্রায় ৩ ঘন্টা রোদে পুড়ে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের আরো অভিযোগ চাঁচলের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এই রবীন্দ্রভবন। দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে ভবনটি। অবিলম্বে ভবনের মূল গেট খুলতে হবে সেই দাবিতে মাথায় ওপর প্রখর রোদে বসে এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভে সামিল কংগ্রেস নেতৃত্ব।

About Post Author