Home » আকস্মিক ভাবে স্কুলের ক্লাস ঘরে বাজ পড়ে জখম ১২ পড়ুয়া

আকস্মিক ভাবে স্কুলের ক্লাস ঘরে বাজ পড়ে জখম ১২ পড়ুয়া

নবাব মল্লিক,দক্ষিণ ২৪ পরগণা,সময় কলকাতাঃ অঙ্গনওয়াড়ির স্কুল চলাকালীন বাজপড়ে জখম স্কুল সহায়িকা সহ ১২ জন পড়ুয়া । বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে অঙ্গনওয়াড়ির স্কুলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা আহত পড়ুয়াদের উদ্ধারকরে নাইয়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়েই আহত সহায়িকা ও পড়ুয়া শিশুদের দেখতে হাসপাতালে হাজির হন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার।

অঙ্গনওয়াড়ি স্কুলে বাজ পড়ার পর স্কুলের ছাদ ফুঁড়ে  স্কুলের মধ্যে ক্লাস ঘরে গিয়ে পড়ে। ঘটনায় আহত হন পড়ুয়ারা । ঘটনায় আকস্মিকতায় হতবাক এলাকার বাসিন্দারা।তবে রাজ্যের অন্যান্য স্কুল বন্ধ থাকলেও এই স্কুলটি খোলা থাকার অভিযোগ উঠছিল। অঙ্গনওয়ারির আয়ত্তে থাকায় স্কুলটি খোলা ছিল বলে জানান স্থানীয় বাসিন্দা।ফলে প্রতিদিনের মতন এদিনও ক্লাস হচ্ছিল ওই অঙ্গনওয়ারি স্কুলটিতে। তারপরেই আজকের এই ঘটনা বলে জানান স্থানীয় ওই বাসিন্দা।

স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন গুরুতর আহত হন। তার শরীরের সামান্য অংশ পুড়েও গিয়েছে বলে খবর।

About Post Author