Home » ফুল তুলতে গিয়ে হাতির পায়ের চাপে মৃত্যু হল এক বৃদ্ধের

ফুল তুলতে গিয়ে হাতির পায়ের চাপে মৃত্যু হল এক বৃদ্ধের

সানি রায় ,জলপাইগুড়ি, সময় কলকাতাঃ হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কারবালা চা বাগান এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম গোকুল ছেত্রী (৭০)। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্থরা আবেদন করলে ক্ষতিপূরণ প্রদান করা হবে মৃতের পরিবারকে। ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বানারহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাকি সবদিনের মতোই এদিন সকালে গোকুল ছেত্রী ফুল তুলতে গিয়েছিলেন ওই এলাকায়। এলাকায় বেশিরভাগ সময়ে আলো থাকে না । ফলে বৃষ্টির জন্য ছাতা নিয়ে থাকায় আলোর অভাবে হাতিটিকে লক্ষ করে নি ওই বৃদ্ধ । ফলে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় তার, বলে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়েছে ।

About Post Author