সময় কলকাতা ডেস্কঃ ত্বকের যত্নে নিয়মিত মসুর ডাল ব্যবহার করতে পারেন। এটি যেমন ত্বকের মরা কোষ দূর করে তেমনই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন। সপ্তাহে ২-৩ বার মসুর ডালের ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয়ে ওঠে টানটান।পাশাপাশি ত্বকের বলিরেখাও থাকে নিয়ন্ত্রণে।শুষ্ক ত্বকের ক্ষেত্রেও মসুর ডাল খুবই উপকারী।
ত্বকের বলিরেখা দূর করতে
মসুর ডাল বাটার সঙ্গে পরিমাণ মতো তরল দুধ মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এরপর মিশ্রণটি ঘষে ঘষে ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের বলিরেখা ও ব্ল্যাকহেডস দূর হবে।

শুষ্ক ত্বকের যত্নে
মসুর ডাল বাটার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও নরম।
রোদে পোড়া দাগ দূর করতে
৩ টেবিল চামচ মসুর ডাল পেস্টের সঙ্গে বেসন ও টক দই মিশিয়ে নিন। এরপর এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সানট্যান দূর করতে সাহায্য করে।

ত্বকের কালচে দাগ দূর করতে
মসুর ডাল পেস্টের সঙ্গে পরিমাণ মতো জল বা শসার রস মিশিয়ে ত্বকে লাগান। আধঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করলে ত্বক হবে ঝকঝকে ও উজ্জ্বল। পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাব দূর করতেও এই প্যাকটি সাহায্য করে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি