মালদা, তনুজ জৈন , সময় কলকাতা ডেস্ক : মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড মালদহের চাঁচলের বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীর দাপটে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চালা। ফলে গৃহহীন চাঁচলের বহু বাসিন্দা। ঝড়ের জেরে বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। ফলে কালবৈশাখী জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাঁচলের -১ নং ব্লকে ।
ঝড়ের জেরে উড়ে গিয়েছে একাধিক বাড়ির টিনের ছাউনি। চুরমার হয়ে গিয়েছে ঘরের টালি। বৃহস্পতিবার রাতে কয়েক মিনিটের ঝড় যেন দগদগে ক্ষত তৈরি করে দিয়ে গেল চাঁচলের দুঃস্থ মানুষগুলির মনে ।
স্থানীয় কলিগ্রাম নিমতলার আক্তারুল আলির বাড়ির টিনের ছাউনি ঝড়ের জেরে উড়ে গিয়ে তা পড়ে রাজ্য সড়কের উপরে । অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গোটা পরিবার। কিন্তু দুর্গত পরিবারটির গৃহহীন অবস্থায় দিন কাটছে খোলা আকাশের নীচে । দুর্গত নুরী বিবি জানায় আমরা দিন আনি দিন খাই।কিভাবে ঘর মেরামত করব ভেবে কুল কিনারা পাচ্ছিনা। সরকার যদি এই দুর্দিনে তাদের পাশে না দাঁড়ায় গৃহহীন হয়েই থাকতে হবে বলে জানান তিনি।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলিগ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান চাঁচলের আটটি পঞ্চায়েত এলাকায় ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । তবে পঞ্চায়েত গুলির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়