সময় কলকাতা ডেস্কঃ প্রায় দেড় মাস পর নিজের গড়ে বীরভূমের দৌর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা কেষ্ট । দীর্ঘদিন কলকাতায় থেকে চিকিৎসার করিয়ে এবার নিজের বাসভবনে ফিরছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় ৪৫ দিন নিজের বাড়ি এবং কার্যালয় থেকে বিচ্ছিন্ন ছিলেন বীরভূমের ভূমিপুত্র অনুব্রত মণ্ডল। তাদের প্রিয় নেতা ফেরার আনন্দে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করার সময় প্রকাশ্যে আসে অনুব্রত মণ্ডলের নাম। সেই সূত্র ধরেই, আর্থিক লেন-দেনের বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সিবিআই তলবের মুখে পড়েন অনুব্রত মণ্ডল। কিন্তু প্রত্যেকবারই অসুস্থতার কারন দেখিয়ে গর হাজির থাকেন অনুব্রত। কিন্তু একাধিকবার হাজিরা এড়িয়ে যাওয়ার ফলে সিবিআই তদন্তে গতি আনার জন্য চরম পত্র পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সেই মত গত ৬ এপ্রিল সিবিআই তলবে হাজিরা দিতে যাওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিবিআই দফতরের যাওয়ার পথেই বদলে যায় তাঁর যাত্রা পথ। তিনি অসুস্থতার কারন দেখিয়ে সরাসরি পৌঁছন এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি ফেরেন তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে। শেষ পর্যন্ত তিনি উকিলের পরামর্শে বৃহস্পতিবার (19.05.22) সিবিআই দফতরে হাজিরার ইচ্ছা প্রকাশ করেন। এদিন সিবিআই অনুব্রতকে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকে বেরিয়েই তিনি সটান চলে যান রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে চেক-আপের জন্য। এরপরেই শুক্রবার কেষ্ট নিজের গড়ে ফিরছেন বলে জানা যায়।
তৃণমূল নেতার বাড়ি ফেরার খবরে বেশ উচ্ছ্বসিত তাঁর অনুগামীরা। সকাল থেকেই সাজো সাজো রব কেষ্টর গড়ে। জানা গিয়েছে, জেলার ১১ জন বিধায়ক, মন্ত্রী এবং জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন জেলা সভাপতিকে স্বাগত জানাতে।
তবে আগামী ২৭ মে অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। তবে, এসবের মাঝেই হাসপাতাল থেকে রিলিজ পেলেও তিনি আপাতত থাকবেন বেডরেস্টেই।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১