Home » জাতীয় সড়কের ধারে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছাঁটার সমীক্ষা শুরু

জাতীয় সড়কের ধারে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছাঁটার সমীক্ষা শুরু

সময় কলকাতা ডেস্ক : জাতীয় সড়কের ধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন বয়সের বৃক্ষ। বৃক্ষ গুলি আমাদের গরমের সময় ছায়া দেয়, সবচেয়ে বড় কথা হল আমাদের অক্সিজেন দেয়। কারণ আমাদের এখ শ্লোগানই হল একটি গাছ একটি প্রাণ। কিন্তু সেই গাছই আবার দুর্ঘটনা কারণও হয়ে দাঁড়ায় এক্তা সময়। ঠিক সেই রকমই পরিধি ছেড়ে গাছের ডাল গুলি যখন ঝুঁকে পড়ে বড় রাস্তার মাঝখানে তখন গাড়ি চালকদের কাছে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।  এবার সেই পরিধি ছেড়ে গাছের ডাল গুলি চিহ্নিতকরণের কাজ শুরু করল প্রশাসন। শুক্রবার সেই কাজেরই আনুষ্ঠানিক সূচনা হল যশোর রোডের ৩৫ নম্বর জাতীয় সড়কের ধারে।

যশোর রোডের উপরে ঝুঁকিপূর্ণ গাছ গুলির ভবিষ্যৎ নিয়ে গত ১৮ ই মে নিজের দপ্তরে বৈঠকে বসেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক সুমিত গুপ্তা । সেই বৈঠকে সমস্ত আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছিলেন যশোর রোডের দু’ধারে ঝুঁকিপূর্ণ গাছ গুলিকে চিহ্নিত করে সেই গাছের ডাল কাটার কাজ দ্রুত শুরু করতে হবে। সেই মোতাবেক গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকরা এদিন জাতীয় সড়কের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বনদপ্তরের আধিকারিক, প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য আধিকারিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ।

 

বৈঠক শেষে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করনের কাজ শুরু করেন তারা।জাতীয় সড়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্নেহাশিস শিকদার বলেন.” যশোর রোডের ধারে বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ গাছের চিহ্নিতকরনের কাজ শুরু হল আজ থেকে। যা পেট্রাপোল থেকে কুলপুকুর পর্যন্ত হবে বলে তিনি জানান । এই ৩০ কিলোমিটার রাস্তার দু’ধারে বিভিন্ন ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছাঁটাই করা হবে বলে জানান তিনি

About Post Author