সময় কলকাতা ডেস্ক : মে মাসের ২৭ তারিখ থেকে বন্ধ হতে চলছে বারাসাত-ব্যারাকপুর রোড। যার ফলে মাস দেড়েকের জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে এই রাস্তার সমস্ত যান চলাচল। জানা গিয়েছে ব্যারাকপুর পৌরসভা এবং পি ডব্লিউ ডি এর পক্ষ থেকে সুয়ারেজ সিস্টেম এর কাজ শুরু হচ্ছে বারাসাত- ব্যারাকপুর রোডের উপর। যার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুর পৌরসভার পুর প্রধান উত্তম দাস। কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। ফলে এখন থেকে কপালে চিন্তার ভাঁজ পথ চলতি সাধারণ মানুষের।

ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান উত্তম দাস জানান, ইতিমধ্যেই সুয়ারেজ প্রকল্পের যে কাজ শুরু হয়েছে বর্তমানে তা হতে চলেছে ব্যারাকপুর বারাসাত রোডকে কেন্দ্র করে । ফলে বড় গাড়ি, বাস ,লরি যাতায়াত করতে পারবে না ওই রাস্থা দিয়ে। তবে ছোট গাড়ি ,অটো, টোটো রিক্সা কিংবা বাইক চলাচলের জন্য প্রশস্ত রাস্তা রেখে এই কাজ করা হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা বাসুদেব ঘোষ জানান, এটি একটি অন্যতম ব্যস্ত একটি রাস্তা। বারাসাত-ব্যারাকপুরের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে এই সড়কের মাধ্যমেই। এই রাস্তা দিয়েই যাত্রী বাস পণ্য পরিবাহিত ট্রাক চলাচল করে। ফলে রাস্তাটিকে যদি মাস দেড়েকের জন্য বন্ধ রাখা হয় তাহলে বেশ সমস্যায় পড়তে হবে তাদের বলে মত ওই স্থানীয় বাসিন্দার। দীর্ঘদিন রাস্তাটি বন্ধ থাকার কারণে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন সেদিকে প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
পাশাপাশি এই সড়কে সুয়ারেজের কাজ এমন সময়ে শুরু হচ্ছে যে সময় পুরোপুরি বর্ষা শুরু হয়ে যাবে। তখন কতখানি কাজ করা যাবে তা নিয়ে সন্দেহ আছে।এমনই আশঙ্কা প্রকাশ করলেন ব্যারাকপুর-বারাসাতের এক নিত্যযাত্রী। তাঁর আরও অভিযোগ, এখন দেখা যাচ্ছে সারা বছরই ব্যারাকপুরের বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে সুয়ারেজের কাজের জন্য রাস্তা বন্ধ থাকছে, তাতে সাধারণ মানুষকে খুবই অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে।আর কতদিন মানুষ এই রাস্তার গর্ত খোঁড়ার যন্ত্রনা ভোগ করবে?


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন