সময় কলকাতা ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচ পাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারে সিবিআই, এমনটাই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
সিবিআই পদক্ষেপের বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্টে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানিতেই পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করে হাইকোর্ট। এদিকে, এএসসি দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ নিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে, হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে- দুই জায়গাতেই এই মামলার শুনানির হয় শুক্রবার। তবে, সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত এবিষয়ে কোনও বিবেচনা করেনি। উল্লেখ্য, বুধবার সিঙ্গেল বেঞ্চের কাছে এসএসসি দুর্নীতি মামলা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। তারপরেই সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কোনও আইনি রক্ষাকবচ ছাড়াই বুধবার সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে এদিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরির থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই রায় দেয়। এছাড়াও তাঁকে দুটি কিস্তিতে বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেন আদালত। ৭ জুন প্রথম কিস্তি এবং ৭ জুলাই দ্বিতীয় কিস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে।
উল্লেখ্য,শিক্ষক নিয়োগ মামলায় বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আবেদনও করে হাইকোর্ট। বুধবার ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের মামলা না শোনায় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই-এর আধিকারিকরা।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের