সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : সংসদের উচ্চকক্ষ থেকে সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেওয়ার পরে প্রবল জল্পনা কল্পনা তৈরি হয়েছিল কোয়েল মল্লিককে নিয়েও। গুঞ্জন উঠেছিল, কোয়েল মল্লিক সাংসদের পদ ত্যাগ করবেন, তৃণমূলের সঙ্গও ত্যাগ করবেন। আরেক সাংসদ দেবকে নিয়ে জল্পনা কল্পনা চলছিল। তিনি শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তবে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন তিনি তাঁর সঙ্গে আছেন। কোয়েলও একইপথে উড়িয়ে দিয়েছেন জল্পনা।তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী সূত্রের খবর অনুযায়ী, কোয়েল মল্লিক দল বা সাংসদ পদ ছাড়ছেন না। সূত্র এও বলছে, ইস্তফার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি পদত্যাগ করেননি এবং নিজ দায়িত্বে বহাল । তবে তিনি নিজেই সমস্ত গুঞ্জন তত্ত্ব নাকচ করে জানিয়েছেন যে, তিনি এখনও রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করছেন। সহকর্মী ও বিদ্রোহী সাংসদ জুন মালিয়াও বুধবার এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন যে, কোয়েল দল ছাড়ছেন না বা তিনি এমন কোনো খবরও পাননি। সবেমাত্র চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক।।
দল ছাড়ছেন না! দেবের পথেই কোয়েল?
Oplus_131072


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
২১ জুলাই স্মরণ : টেক্কা দিল কোন শিবির ? মমতা নাকি ঋতব্রত?
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি