সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরবেন? মমতাকে একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিয়ে নাকি সোনিয়া গান্ধী কংগ্রেসে ফিরতে বলেছেন। খবরের কোনো নিশ্চিত সত্যতা জানা যায় নি। তথাপি গুঞ্জন তীব্র যদিও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা বিষয়টিকে অপপ্রচার বলেই আখ্যা দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেখড়ি কংগ্রেসে। হয়ে উঠেছিলেন রাজীব গান্ধীর প্ৰিয় নেত্রী। ১৯৯৮ সালে কংগ্রেসে বিদ্রোহী হয়ে গড়েছিলেন নিজের দল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাঁর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এমন পর্যায়ে পৌঁছেছে বারবার তাঁদের ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক করতে হচ্ছে। বারবার দেখা করছেন সোনিয়া – রাহুলের সঙ্গে। সোনিয়া গান্ধী পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবুও অন্দরের গোলযোগ মিটছে না। কি করবেন মমতা? কংগ্রেস এবং মমতার তৃণমূল কংগ্রেসকে মিশে যাবে? ২৮ বছর পরে পুরনো ঘরে কি ফিরবেন মমতা? জল্পনা কল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যম মনে করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার একমাত্র হাতিয়ার হতে পারে কংগ্রেসে প্রত্যাবর্তন। যদিও এই বিষয়ের কোন চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা নেই। সবকিছুই অনুমান এবং জল্পনা কল্পনা।
কিছু রাজনৈতিক সংবাদ বিশ্লেষণে দাবি করা হচ্ছে যে, সোনিয়া গান্ধী মমতাকে কংগ্রেসের একটি উচ্চ পদের প্রস্তাব দিয়েছেন, যদিও তৃণমূলের প্রথম সারির নেতারা এটিকে স্রেফ রটনা বলে উড়িয়ে দিচ্ছেন এবং মমতা -সোনিয়া রাজনৈতিক শলাপরামর্শকে দলের কঠিন সময়ে জাতীয় স্তরের রাজনৈতিক সমঝোতা হিসেবেই দেখছেন।।


More Stories
মালা রায়ের পরে এবার সায়নী বিদ্রোহী ?
আইনি নোটিস ছিঁড়ে ফেলার ভিডিও ভাইরাল
কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব?