Home » কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব?

কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব?

সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : তৃণমূলের ভাঙ্গন আরো চওড়া হচ্ছে। এবার রাজ্যসভার দ্বিতীয় সংসদ হিসেবে তৃণমূলের দলীয় সমস্ত পদ ছাড়লেন সুস্মিতা দেব। উল্লেখ্য এর আগে রাজ্যসভা থেকে তৃণমূলের দলীয় পদ ও সাংসদ পদ ত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়।কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা? কী বলেছেন তিনি?

সুস্মিতা দেব জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তাঁর দল ছাড়ার কারণ বর্ণনা করে তিনি জানিয়েছেন, “একটি স্বাধীন দেশে একজন রাজনীতিবিদ তাঁর রাজনৈতিক জীবনে যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। বাংলার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আমাকে অসমে কাজ করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” তার সিদ্ধান্ত ও বক্তব্য থেকে স্পষ্ট, অসমের পরিস্থিতির দিকে নজর রেখে তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

About Post Author