সময় কলকাতা ডেস্ক : আজ ২৩ মে, কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৩ তম জন্মদিন । এই উপলক্ষ্যে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিন গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মালাদিয়ে বিশেষ সন্মান জানানো হয় রাজবাড়ির প্রবেশদ্বারে। পাশাপাশি কোচবিহারে সবুজায়ন ঘটাতে পথচলতি মানুষদের হাতে বিশেষ চারা গাছও তুলে দেওয়া হয় এদিন।
চারাগাছের পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করা হয় এদিন।

কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের মেয়ে ছিলেন গায়ত্রী দেবী। ১৯১৯ সালের ২৩ মে লন্ডনে জন্মগ্রহণ করেন গায়ত্রীদেবী। ছোটো থেকে খেলাধুলো, ঘোড়া চালনা, শিকার করা এই সবই ভালোবাসতেন গায়ত্রী দেবী। এমনকি বাংলা ভাষায় বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন বিশ্বভারতী থেকে। শোনা যায় গায়ত্রীদেবীকে অন্যতম সুন্দরী বলে আখ্যা দিয়েছিলেন চলচ্চিত্র তারকা শাহরুখ খান।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান