সময় কলকাতা ডেস্ক : এবছর জুন মাসে চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ক্যারাটে গেমস। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা সেই ইভেন্টেই এবার জায়গা করে নিলেন উত্তরবঙ্গের ৫ কৃতী ক্যারাটে খেলোয়াড় । কৃতীরা হলেন মনোজ রায়, পায়েল রায়, পায়েল দেবনাথ, সুবোধ দেবনাথ ও হিমানি রায়। রামশাই স্পোর্টস এন্ড ক্যারাটে ডু একাডেমির পক্ষ থেকে রবিবারই ৫ কৃতীকে সম্বর্ধনা দেওয়া হল।
উল্লেখ্য গত ২৮ ও ২৯ এপ্রিল এই প্রথম নর্থ বেঙ্গলের বুকে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপের আয়োজন করা হয়। সেখানেই ওই ৫ কৃতী চ্যাম্পিয়ন হয়। রবিবার তাদেরই সম্বর্ধনা দেওয়া হল একাডেমির পক্ষ থেকে। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান যোগদান করতে এসে ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমির সম্পাদক কাশী দেবনাথ বলেন, ” ময়নাগুড়ির মাড়ওয়ারী ভবনে গত ২৮ ও ২৯ এ এপ্রিল অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপের। সেখানে এই কৃতীরা চ্যাম্পিয়ন হওয়ায় কৃতীদের ভূয়শী প্রশংসা করেন তিনি। পাশাপাশি আগামী মাসে এই পাঁচ জনই এশিয়ান ক্যারাটেশিপে যোগদান করতে যাচ্ছেন । তা নিয়েও কৃতীদের শুভেচ্ছা জানান তিনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল