Home » মাত্র ৫ মিনিট, এলেন দেখলেন জয় করলেন

মাত্র ৫ মিনিট, এলেন দেখলেন জয় করলেন

আবুল কায়ুম গাজী, সময় কলকাতা ডেস্কঃপ্রিমিয়ার লিগের ২০২১-২২ মরশুমে , ৩৭ টি ম্যাচের পরেও চ্যাম্পিয়নের সিদ্ধান্ত নেওয়া যায়নি এমন পরিস্থিতিতে, মরসুমের শেষ দিনে, ৩৮ তম ম্যাচের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এই ম্যাচের আগে ম্যানচেস্টার সিটির ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট ছিল এবং শিরোপা জিততে যেকোনো মূল্যে জিততে হত সিটিকে।তার ঠিক পিছনেই ছিল লিভারপুল, ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৮৯। অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। লিভারপুল এফসিও তাদের লিগের শেষ ম্যাচে উলভসের ৩-১ গোলে পরাজিত করেছিল, কিন্তু শিরোপা জয়ের জন্য এটি যথেষ্ট ছিল না। মরসুম শেষে, সিটির ৩৮ টি ম্যাচে ৯৩ পয়েন্টে এগিয়েছিল, যেখানে লিভারপুলের একই সংখ্যক ম্যাচ থেকে ৯২ পয়েন্ট এসেছিল।

ম্যানচেস্টার সিটি, তাদের হোম গ্রাউন্ডে খেলতে নামেন অ্যাস্টন ভিলার বিপক্ষে। কিন্তু অ্যাস্টন ভিলা প্রথমার্ধেই  ০-১ গোলে এগিয়ে যায়। অ্যাস্টন ভিলার হয়ে গোল করেন ম্যাথিউ ক্যাশ। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও খারাপ হয়, যখন অ্যাস্টন ভিলার  ফিলিপ কুটিনহো অ্যাস্টনকে ২-০ গোলে এগিয়ে দেয়। তখন সিটির কাছে হারের সঙ্গে সঙ্গে শিরোপা হারানোর আশঙ্কা দেখা দিয়েছিল। এমতাবস্থায়, ৬৮ মিনিটের মাথায় ইলকাই গুনদোগানকে বিকল্প হিসাবে মাঠে নামান সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা। এই জার্মান মিডফিল্ডারই ম্যাচের রং পাল্টে দেয়। তিনি প্রথমে ৭৬ মিনিটে গোল করে ব্যবধান কমান। ৭৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন রদ্রি। ফের ইলকাই ৮১ মিনিটে তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন। ফলে সিটি ৫ মিনিটের মধ্যেই ৩ গোল করে, শেষ পর্যন্ত তাদের লিড বজায় রাখে।

অন্যদিকে, লিভারপুল, তাদের ঘরের মাঠ উলভসকে ৩-১ গোলে হারায়। এর জন্য লিভারপুলকে অনেক সংগ্রাম করতে হয়। পেদ্রো নেটো ম্যাচের তৃতীয় মিনিটেই উলভসের হয়ে গোল করে দলকে এগিয়ে দেয়। তবে ২৪ মিনিটের মাথায় সাদিও মানের গোলে সমতায় ফেরে লিভারপুল।

তবে, অন্যদিকে সিটি ০-২ ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা জয়ের সুযোগ ছিল লিভারপুলের কাছে , তবে সিটির ৫ মিনিটের দর্শনীয় প্রত্যাবর্তনের মাধ্যমে তাদের আশা ভঙ্গ হয়ে যায়। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এই শিরোপা হাত ছাড়া হল লিভারপুলের কাছে। তবে ৬৮ তম মিনিটে সুপার ম্যান ইলকাই গুনদোগান মাঠে নেমে ৭৬ তম ও ৮১তম মিনিটে জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি ম্যানচেস্টার সিটির শিরোপা জয়কে  নিশ্চিত করেন। সবমিলিয়ে অষ্টমবারের মত প্রিমিয়ার লিগ শিরোপা জিতল ম্যাঞ্চেস্টার সিটি ।

About Post Author