সময় কলকাতা ডেস্ক: টেনশন বা অতিরিক্ত পরিশ্রমের কারণে হতে পারে মাথাব্যথা। কপালের দুপাশে, চোখের এবং কানের উপরে, মাথার পেছন দিকে এমনকি মাঝে মাঝে ঘাড়েও ছড়িয়ে পড়ে এই ব্যথা। দেখে নিন এই অসহ্য ব্যথা প্রতিকারের কয়েকটি উপায়
• মাইগ্রেন হল মাথাব্যথার প্রধান কারণ। সপ্তাহে দু-তিনবার কপাল ও চোখের চারপাশে একটানা ব্যথা করা আর বমি বমি ভাব লাগা হচ্ছে মাইগ্রেনের প্রাথমিক লক্ষণ। বারবার এই লক্ষণ দেখা দিলে, চিকিৎসকের কাছে যান।
• মাথাব্যথা হতে পারে ডায়াবেটিস থেকেও। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
• অনেক সময় বেশিক্ষণ খালি পেটে থাকলে অ্যাসিডিটি হয়ে মাথা ব্যথা করে। তাই প্রতিদিন নিয়ম মেনে ঠিক সময়ে খাবার খাবেন।
• অন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও মাথা ব্যথা করতে পারে। গর্ভনিরোধক পিল, অ্যান্টিঅ্যালারজিক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছেমতো খাবেন না।
• একটু মাথা ধরলে পেইন কিলার খাবেন না। এটা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই পেইন কিলার খাবেন না।

• আধুনিক নগর জীবনে হাইপারটেনশন আমাদের নিত্যসঙ্গী। হাইপারটেনশন থেকেও মাথাব্যথা হতে পারে। যোগাসন করলে এ থেকে মুক্তি পাওয়া যায়।
• নারীদের ক্ষেত্রে পিরিয়ড শুরুর আগে কিংবা পিরিয়ড চলাকালীন মাথাব্যথা হতে পারে। এ সময় চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন।
• মাথাব্যথা যদি দিনের পর দিন চলতে থাকে তবে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু