সময় কলকাতা ডেস্ক : সুপ্রিম কোর্টের রায় দানের পরই মিষ্টি মুখ করানো হল আসানসোলের লছিপুর নিষিদ্ধ পল্লী এলাকায়। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যৌন পেশা এখন থেকে আর নিষিদ্ধ নয় । আর পাঁচটা পেশার মতন যৌনকর্মীদের পেশাও স্বীকৃত। বৃহস্পতিবার সেই খবর আসতেই আসানসোলের লছিপুরের নিষিদ্ধ পল্লিতে শুরু হয় মিষ্টি বিতরণ পালা। নিজেদের পাশাপাশি এদিন আশেপাশের বিভিন্ন দোকানেও মিষ্টি বিতরণ করা হয়। তবে এই রায়ের পর যৌন কর্মীরা জানাচ্ছেন আগে পুলিশি ধরপাকড়ের জেরে নানান সমস্যার মুখোমুখি হতে হতো তাদের । এবার সেই সমস্যায় অনেকটাই মিটবে বলে আশা যৌনকর্মীদের।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যৌনকর্মীদের কাজে পুলিশ কোনো রকম আইনি পদক্ষেপ করতে পারবে না। সেই খবর শুনে লছিপুরের এক যৌনকর্মী বলেন মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি আমরা। পুলিশি ধরপাকড়ের জেরে এতদিন লছিপুর এলাকায় কোনো গ্রাহক আসতে পারত না। ফলে ব্যবসায়ে এক প্রকার মন্দা চলত বলে জানান এক যৌন কর্মী। কিন্তু এবার সুপ্রিম কোর্টের রায় আসায় খুশি যৌন কর্মীরা। এবার থেকে লছিপুরে গ্রাহকদের আসতে আর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না বলে আশা তাদের।
বিচারপতি এল নাগেশ্বর রাও এর বেঞ্চ জানিয়েছে, যৌন কর্মীদের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করা যাবে না। শীর্ষ আদালত আরও জানিয়েছে, কোনও যৌন কর্মীকে হেনস্থা করা বা জরিমানা করা যাবে না। বিচারপতিরা বলেন, যেহেতু স্বেচ্ছায় যৌন পেশা কোনও অপরাধ নয়, ফলে তাঁদের বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপ করা যাবে না।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন