সময় কলকাতা ডেস্কঃ সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে অক্সিজেন ছাড়াই পৌঁছেছিলেন এভারেস্টের শিখরে। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন কে পূরণ করতে গেলে চাই প্রচুর অর্থ। তাই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এভারেস্ট যাত্রা করেছিল হুগলির পিয়ালি বসাক। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন পূরণ হলেও ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে সমস্যায় পড়েছে পিয়ালি বসাকের পরিবার । তাই এবার পিয়ালির পরিবারের পাশে এসে দাঁড়াল বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফ আই। শুক্রবার সকালে ডানকুনি স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে পিয়ালির জন্য অর্থ সংগ্রহে নামল ডি ওয়াই এফ আইয়ের ডানকুনি শাখার সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডানকুনি লোকাল কমিটির সভাপতি মনোজ গায়েন। ডিওয়াইএফআইয়ের হুগলি জেলা কমিটির সদস্য সমীর পাল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
এভারেস্টে ওঠার এই স্বপ্ন পূরণ করতে গিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে হয় পিয়ালির পরিবারকে। ঋনের দায়ে জর্জরিত পিয়ালির পরিবার। ব্যাঙ্কের প্রতিমাসে ইএমআই দিতে পারছেন না পিয়ালির পরিবার। আর্থিক সমস্যার জেরে তাই শেষমেশ নিজেদের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। এই খবর পেয়েই এবার পিয়ালির পরিবারের পাশে এসে দাঁড়ালো বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই নেতৃত্ব ।

সদস্যদের দাবি, বিক্রি হতে দেওয়া যাবে না পিয়ালির বাড়ি। কারণ পিয়ালি শুধু চন্দননগর বা হুগলিরই গর্ব নন। পিয়ালি বাংলা তথা বাঙালীর গর্ব পাশাপাশি গোটা দেশের গর্ব । তাই অর্থ সংগ্রহ করে সেই অর্থ পিয়ালির পরিবারের হাতে তুলে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান ডিওয়াইএফআইয়ের সদস্যরা।
উল্লেখ্য রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ পিয়ালি এভারেস্ট জয় করেন। সাধারণত ৮ হাজার ফুট উচ্চতায় বাতাসে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়। এছাড়াও এভারেস্টের মতো জায়গায় তুষারঝড়ের সময় নিশ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই পরিবেশের মধ্যেও বিনা অক্সিজেনে যেভাবে পিয়ালি এভারেস্টের চূড়ায় পৌঁছতে পেরেছেন তাতে অবাক করেছেন সকলকেই। শুধু বাংলা নয়, দেশের কোনও মহিলা পর্বতারোহী এর আগে অক্সিজেন ছাড়া এভারেস্টের শিখরে পৌঁছননি বলেই মনে করছেন পর্বতারোহীরা। কিন্তু বর্তমানে ঋনের দায়ে জর্জরিত পরিবারটি। এবার তাদের পাশে দাঁড়াল ডানকুনির ডি ওয়াই এফ আই নেতৃত্ব।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!