সময় কলকাতা ডেস্ক : মাদক মামলায় ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান । এনসিবি-র (Narcotics Control Bureau) তরফে শুক্রবার তাকে এই ক্লিন চিট দেওয়া হয়। গত বছর মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তারপরে টানা ২৬দিন পর জামিন হয় শাহরুখ তনয় আরিয়ানের । জামিন পেলেও এতদিন আইনি বাধার নিষেধ মেনেই চলতে হচ্ছিল আরিয়ানকে। অবশেষে মাদক মামলা থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন আরিয়ান খান।
পনেরশো যাত্রী নিয়ে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক বিলাসবহুল এক প্রমোদ তরী । গোপন সূত্রে খবর পেয়ে প্রমোদ তরীতে অভিযান চালায় এনসিবি একটি দল।
ঘটনায় শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। ধৃত আরিয়ানের কাছেও মেলে নিষিদ্ধ মাদক।এমনটাই অভিযোগ ছিল এনসিবি-র তরফে। এরপর ৩ অক্টোবর শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। টানা ২৬ দিন আর্থার রোড জেলে রাত কাটানোর পর ১ লক্ষ টাকা ব্যক্তিগত জামিনে মুক্তি পান আরিয়ান। তবে, জামিনের পরই আদালতের তরফে ১৪ টি শর্ত আরোপ করা হয়েছিল আরিয়ানের উপর।

তবে ক্লিনচিটের ব্যাপারে এনসিবির তরফে জানানো হয়েছে, যে ১৪ জনের নাম এই ঘটনায় উঠে এসেছিল সেখনে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। পাশাপাশি চার্জশিটে এও বলা হয়েছে শাহরুখ-তনয়ের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। যার ফলে ক্লিন চিট পেয়ে যায় এসআরকে-র পুত্র আরিয়ান।
পাশাপাশি এনসিবি-র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে নিজেই ফেঁসে গেছেন তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগে। সেই সময় এনসিবি-র প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়ে উঠে এসেছে নানান অভিযোগ। আরিয়ান মামলা থেকে আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে ঘুষ নেওয়া, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছিল।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র