Home » খাদ্য সঙ্কটে ভুগছে ভুটান

খাদ্য সঙ্কটে ভুগছে ভুটান

সময় কলকাতা ডেস্কঃ বর্তমানে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যের এই ঘাটতি বলে মনে করছেন অনেকেই। কারণ, সারা বিশ্বের মোট ৩০ শতাংশ গম-ই রাশিয়া আর ইউক্রেন মিলে সরবরাহ করে। যুদ্ধের জেরে এই সরবরাহ বন্ধ থাকার ফলেই এক ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে হচ্ছে গোটা বিশ্বকে।

জানা যাচ্ছে, শ্রীলংকা এবং নেপালের পর ধ্বস নেমেছে ভুটানের অর্থনীতিতেও। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার অবস্থা অর্থনীতির দিক থেকে ভীষণ সংকটের মধ্যে আছে। এছাড়াও রয়েছে প্রবল খাদ্য সংকট। এবার সেই খাদ্য সংকটের ছায়া পড়ল ভুটানেও। বিশেষত খাদ্য ও পানীয় সংকটে পড়েছেন ভুটানের অধিবাসীরা।

তিন মাসেরও বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব জুড়ে অপরিশোধিত তেল এবং শস্যের দাম আকাশছোঁয়া। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে। যার ফল ভোগ করতে হচ্ছে ভুটানকেও। খাদ্য সামগ্রীর চাহিদা মেটাতে মূলত প্রতিবেশী দেশ ভারতের ওপর নির্ভর করতে হয় ভূটানকে। ভারত থেকে চাল ও গম ছাড়াও অন্যান্য সামগ্রী যায় ভূটানে। এরই মধ্যে ভারত সরকার গম ও চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে আরও বিপাকে পড়েছে  ভূটান।

About Post Author