সময় কলকাতা ডেস্কঃ হাওড়া আমতা থেকে ধর্মতলা যাওয়ার পথে সরকারি বাসে জ্বলে উঠল আগুন। হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের উপরে হঠাৎ আগুন লেগে যায় আমতা ধর্মতলা রুটের সরকারি একটি বাসে। যাত্রীরা তড়িঘড়ি নেমে গেলেও ইঞ্জিন থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে থাকে। কর্মরত ট্রাফিক পুলিশকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । তাদের চেষ্টাতেই আগুন নিভিয়ে ফেলা হয় কিছুক্ষণের মধ্যে। তবে সেতুর উপর এই ঘটনার দরুন কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
সাঁতরাগাছি ব্রিজের উপর ট্রাফিকের তৎপরতায় বাসটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে জানা যায় হলদিয়া থেকে মিটিং সেরে এই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা যাওয়ার কিছু সময় আগে এই বিপত্তি ঘটে। তবে পুলিশ কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। তার কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয়। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেই ট্রাফিক সূত্রের খবর।
বাসের কন্ডাক্টর শ্রীপতি মাহাতো জানান সেতুতে ওঠার সময় হঠাৎ করে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপরই হঠাৎ আগুন ধরে যায়। বাস ওখানেই দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীদের সাহায্যে আগুন নেভানো হয়। তিনি জানান সর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কি হয়েছিল সেটা তার জানা নেই।
পরে হাইড্রোলিক ক্রেন দিয়ে ওই সেতুর ওপর থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যায় কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান