পাপ্পু সাঁতরা, হুগলি, সময় কলকাতাঃ দীর্ঘ আট বছর পর খুলতে চলেছে হিন্দুস্তান মোটর। খবরে একদিকে যেমন খুশির আমেজ তৈরি করেছে আরেক দিকে চলছে সংশয়ের দোলাচল। কারখানা আদৌ খুলবে কি খুলবে কিনা জানেনা কেউই। তবে সত্যিই যদি কারখানা খোলে তাহলে বদলে যাবে প্রায় তিন হাজার মানুষের জীবন

হিন্দুস্তান মোটরস পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি গাড়ি নির্মান শিল্পে বড় নাম। এটি বিড়লা টেকনিক্যাল সার্ভিসেস গ্রুপের একটি অংশ। মারুতি উদ্যোগের উত্থানের আগে কোম্পানিটি ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক ছিল। কিন্তু ২০১৪ সালে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল হিন্দুস্তান মোটরস কারখানায়।হঠাৎ করে কোম্পানির নেওয়া এই সিদ্ধান্তে বদলে গেছিল এখানকার শ্রমিকদের জীবন। এখনো সারে তিনশো শ্রমিক রয়েছে হিন্দমোটরে।বেশ কিছু শ্রমিক পরিবার শ্রমিক আবাসনে থাকেনও।পানীয় জল বিদ্যুৎ-এর সমস্যার মধ্যেও তারা মাটি আঁকরে পড়ে রয়েছেন কারখানা চত্বরে। যদি কখনো কারখানা খোলে সেই আশায়।
কারখানা খোলার জন্য দীর্ঘ আন্দোলনের পরেও বেঙ্গল শ্রীরামকে প্রায় সারে তিনশ একর জমি বিক্রি করে দেওয়া হয়। তারও পরে হিরানন্দানীকে একশ একর বিক্রি করে দেওয়া হয়।বর্তমানে ২৭৫ একর জমি রয়েছে বিড়লাদের হাতে।তার মধ্যে ৯৬ একরের মধ্যে রয়েছে মূল কারখানাটি। সেই কারখানাতেই ব্যাটারি চালিত গাড়ি ও বাইক তৈরী হবে বলে জানা যাচ্ছে। ইউরোপের এক গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্থান মোটরের মৌ স্বাক্ষরিত হয়েছে বলে খবর। আর সেই খবর হিন্দমোটর শ্রমিক মহল্লায় ছড়িয়ে পড়তেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা।তবে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই চুক্তি নিয়ে। কারন এখনো স্পস্ট নয় কোন কোম্পানী কি ধরনের গাড়ি তৈরী করবে। শ্রমিক ইউনিয়ন গুলো স্বাগত জানিয়েছে এই কারখানা চালু করার উদ্যোগকে।নতুন করে হিন্দুস্থান মোটর চালু হলে সব রকম সাহায্য করবে হিন্দুস্তান মোটরস কারখানার ইউনিয়নগুলি।
পাশাপাশি গত আট বছরে কারখানার শ্রমিকদের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। বেতন বন্ধ হওয়ায় অনেকেই বিকল্প কাজ খুঁজে নিতে বাধ্য হয়েছেন। কারখানা খোলার দাবিতে বহু আন্দোলন হয়েছে। কিন্তু বিড়লা কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি। তাই কারখানা খোলার খবরে আনন্দের মধ্যেও সিন্দুরে মেঘ দেখছেন এখানকার শ্রমিক থেকে শুরু করে কারখানার শ্রমিক আবাসিকরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি