Home » আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার তৃণমূল কর্মী, অস্বস্তিতে জেলা তৃণমূল

আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার তৃণমূল কর্মী, অস্বস্তিতে জেলা তৃণমূল

মালদা, তনুজ জৈন,সময় কলকাতা ডেস্কঃ দুটি পিস্তল ও ছয়টি কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে বাংলা-বিহার সীমান্ত থেকে গ্রেফতার করলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোরনাহি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন মহম্মদ সহিদুল করিম ও হাসান জামান । প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের বোরনাহি গ্রাম এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল সহ ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । ঘটনার  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বেআইনি আগ্নেয়াস্ত্র গুলি ধৃতেরা কেন নিজেদের কাছে মজুদ রেখেছিল, কি বা তাদের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে তৃণমূল কর্মী গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিক ভাবে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা ।জেলা বিজেপি নেতা কিষান কেডিয়ার অভিযোগ সামনে পঞ্চায়েত ভোট । মানুষ যাতে ভোট না দিতে পারে, সেই জন্য এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মজুদ করে রাখছে তারা। যদিও তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় স্বাভাবিক ভাবে অস্বস্তিতে পড়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব। আইন আইনের পথে চলবে,পুলিশ পুলিশের কাজ করেছে । অন্যায়কে দল কখনই প্রশ্রয় দেবে না বলে সাফাই তৃণমূলের ব্লক সভাপতি হজরত আলীর।

About Post Author