সময় কলকাতা ডেস্ক : অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়ারা। সোমবার পড়ুয়াদের সেই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন ব্যাহত বিশ্ববিদ্যালয় চত্বরের যান চলাচল ব্যবস্থা। করোনার কারণে প্রায় দুবছর বন্ধ ছিল স্কুল কলেজের দরজা। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশের পর পুনরায় শুরু হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। অধিকাংশ পড়ুয়াদের দাবি, সিলেবাসের অর্ধেক অংশই শেষ হয় নি । উপরন্তু আবার অফলাইনে পরীক্ষা। ফলে অফলাইন পরীক্ষায় বসতে নারাজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়ারা । যার জেরেই সোমবার বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভে সামিল হলেন স্নাতকোত্তরের পড়ুয়ারা।

সোমবার, বিক্ষোভরত পড়ুয়াদের একাংশ আবার ভিসির ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পড়ুয়াদের দাবি ভিসি তাদের আবেদনে সাড়া দিক। কিন্তু বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে ভিসি দেখা না করায় আরও ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনরত পড়ুয়ারা। পরে ছাত্রপরিষদের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।

সম্প্রতি, অনলাইনের পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজ পড়ুয়ারা। তাদের দাবি মেনেই অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সোমবার সেই একই দাবিতে বিক্ষোভে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়ারা। কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের এই দাবি মানতে হবে। তা নাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।


More Stories
আবার এনকাউন্টার, পালাবদলের রাজ্যে পঞ্চম
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল