সময় কলকাতা ডেস্কঃ জলপাইগুড়িতে ফের ডেঙ্গু আতঙ্ক। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ধুপগুড়ির ৩ জন। ফলে আতঙ্কিত ধূপগুড়িবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ জলপাইগুড়িতে। বেশ কিছুদিন আগেই ডেঙ্গুর কোপে আতঙ্ক ছড়িয়েছিল মাল মহকুমার ওদলাবাড়ি এলাকায়। এবার বানারহাট এবং ধূপগুড়িতে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৩ জন। জানা গিয়েছে, বানারহাট ব্লকের কাঠালগুড়ি চা বাগানের বেনিয়া লাইনের বাসিন্দা রিতা মাহালি বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষার পরেই জানা যায় তিনি ডেঙ্গু পজেটিভ। অন্যদিকে, ধূপগুড়ি ব্লকের কালিরহাট এলাকার সাড়ে চার বছরের ১ শিশু এবং গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের ১ ব্যাক্তি ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে ৩ জনই ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে চা বাগান অধ্যূষিত এলাকা সহ ধূপগুড়িতে।

হঠাৎ এভাবে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ কিছুটা চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষও। এই পরিস্থিতিতে প্রত্যেককে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন চিকিৎসকেরা। সোমবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য। কথা বলেন রোগীদের পরিবারের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। নতুন করে ডেঙ্গু আতঙ্কের ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ধূপগুড়িবাসী।চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী