Home » ফের করোনার চোখ রাঙ্গানি, পাঁচ রাজ্যকে সতর্ক কেন্দ্রের

ফের করোনার চোখ রাঙ্গানি, পাঁচ রাজ্যকে সতর্ক কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক: আবার করোনার চোখ রাঙ্গানি। একদিনে আক্রান্ত প্রায় চার হাজারেরও বেশি মানুষ। কিছুতেই করোনাকে দমন করা সম্ভব হচ্ছে না। শুক্রবার, পাঁচটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে  আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সেই কারণে এই ৫ রাজ্যের সরকারকে চিঠি লিখে সতর্ক করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কারও সামান্য উপসর্গও দেখা দিলে নমুনা পরীক্ষার ওপর জোর দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে মহারাষ্ট্র এবং কর্ণাটকের অবস্থা সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৪১৬ । গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের।

 

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৭৭ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ৩৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

About Post Author