সময় কলকাতা ডেস্ক: চিকেন রান্নায় নতুনত্ব আনুন। একঘেয়েমি পদের বদলে এবার তৈরি করুন জিভে জল আনা চিকেন পাতুরি।
উপকরণ
১. সলিড মুরগির মাংস
২. রসুন বাটা
৩. কাঁচা মরিচ বাটা
৪. পাতি লেবুর রস
৫. চিকেন মশলা
৬. গরম মশলার
৭. হলুদ
৮. পেঁয়াজ কুচি
৯. তেল ও লবণ স্বাদ মতো
পদ্ধতি
প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংস নিয়ে মিশিয়ে দিন বাটা মশলা, লবণ ও লেবুর রস। এইভাবে কয়েক ঘণ্টা মেরিনেট করে রাখুন। অন্যদিকে কড়াই তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। মেরিনেট করে রাখা মাংস ঢেলে দিন। কিছুক্ষণ কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে কলা পাতায় মাংসটি ঢেলে নিন। ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিন।

এবার আলাদা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিন। পাতায় মোড়ানো মাংস তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে হালকা আঁচে দমে ঢাকা দিয়ে রাখুন। ১৫ মিনিট পর উল্টে দিন। আরও ১৫ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে নিন। ফ্রাইডরাইস বা পোলাও এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন পাতুরি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার