সময় কলকাতা ডেস্কঃ ফের বন্দুকবাজের হামলা। এবার নাইজেরিয়ার একটি গির্জায়। বন্দুকবাজদের গুলিতে নিহত অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা বলে জানিয়েছে একতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
সেখানকার এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, ওন্ডো স্টেটের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে যখন অনেকে জোড় হয়েছিলেন প্রার্থনার জন্য সেই সময় বেশ কিছু বন্দুকবাজ গির্জায় ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এই হামলার পরই দেখা যায় নিহতদের মধ্যে বেশ কয়েক জন শিশু রয়েছে।
যদিও এখনও পর্যন্ত ওই হামলাকারিদের গুলিতে কত জন নিহত হয়েছেন তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। তবে প্রশাসনের আশঙ্কা অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ঘটনার একটি সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রচুর মৃত মানুষ পড়ে রয়েছে, আর রক্তে যাচ্ছে ভেসে যাচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি এই হামলার ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন,‘‘ নাইজেরিয়া কখনও এই সব দুস্কৃতিদের কাছে হার মানে না। আলো কখনই অন্ধকারের কাছে হার মানবে না। ’’

এই হামলার পিছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওন্ডো প্রদেশে বেশ কয়েক মাস ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির ফলেই এই হামলা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্তে নেমেছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই প্রদেশের বাসিন্দারাও একেবারে হতবাক।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?