সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৬তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৮৪ –আজকের দিনে ভারতের সেনাবাহিনী অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
১৯৩৬ – ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম অল ইন্ডিয়া রেডিও হয় এদিন।
১৯৮৩ -কলকাতা দূরদর্শন থেকে আজকের দিনে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৯৪ -কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত হন এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিনঃ
১৯১১ – ভারতের বাঙালি চর্মচিকিৎসক ও ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৯ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ সুনীল দত্ত এদিন জন্মান।
১৯৭০ – ভারতীয় ক্রিকেটার সুনীল জোশী –র জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৮৬৭-কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত আজকের দিনে প্রয়াত হন।
১৯১৯- বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭১-ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত এদিন প্রয়াত হন।
১৯৭২- বিশ শতকের বাংলা ভাষার কবি হুমায়ুন কবির-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৪-বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর সুধীররঞ্জন খাস্তগীর আজকের দিনে প্রয়াত হন।


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা