সময় কলকাতা ডেস্ক : জলপাইগুড়ির রানীনগরে জাতীয় সড়কে সরকারি গাড়ির নেমপ্লেট লাগিয়ে ডাকাতির চেষ্টা করেছিল ছয় যুবক।রানীনগরের ওভারব্রিজ এলাকায় পিক আপ ভ্যান আটকে ডাকাতির চেষ্টা বানচাল করে দিল কোতোয়ালি থানার পুলিশ।
সোমবার গভীর রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখে টহল রত পুলিশ ভ্যানের সন্দেহ হয়। পুলিশ তল্লাশি শুরু করতেই বাজেয়াপ্ত হয় ধারালো অস্ত্র। দুই যুবককে তৎক্ষণাৎ আটক করে পুলিশ।চার যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় জাতীয় সড়কে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে রানীনগরের চ্যাওড়া পাড়ার বাসিন্দা মৃদুল মন্ডল ও বেলাকোবার শোভাভিটার বাসিন্দা বিজন শর্মা। কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, ” ধৃতরা জাতীয় সড়কে ডাকাতির ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।”


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী