সময় কলকাতা ডেস্কঃ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা্র হাত থেকে রক্ষা পেল বর্ধমান পুরুলিয়া ভায়া বোকারো প্যাসেঞ্জার ট্রেন। আসানসোল রেলওয়ে স্টেশনের দু’ নম্বর প্লাটফর্ম থেকে বর্ধমান আসানসোল পুরুলিয়া ভায়া বোকারো প্যাসেঞ্জার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা যাওয়ার পরেই ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত মহিলা কামরায় তিনজন মহিলা ছিলেন। কামরাটির লাইনচ্যুত হওয়ার পরেই বিকট শব্দে বোকারো প্যাসেঞ্জার ট্রেনটি থেমে যায়।
তিন মহিলার মধ্যে এক মহিলা অল্পবিস্তর আহত হয়েছেন। ট্রেনের কামরা লাইনচ্যুত হওয়ায় প্রায় দেড় ঘণ্টা আপ এবং ডাউন লাইনের রেল পরিষেবা বিঘ্নিত হয়। হাওড়া নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে ছাড়ে। ঘটনার পরপরই রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ট্রেনের কামরাটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রায় দেড় ঘন্টা পরে আপ এবং ডাউন লাইনে রেল পরিষেবা কিছুটা স্বাভাবিক হয়। তবে কি কারণে বোকারো প্যাসেঞ্জার ট্রেনটির মহিলা কামরা লাইনচ্যুত হল সে বিষয়ে তদন্তে নেমে পড়েছে রেলের পদস্থ আধিকারিকরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে জলপাইগুড়িগামী ট্রেন