Home » বাজিতপুরে পুলিশ জনতার খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেফতার ৪

বাজিতপুরে পুলিশ জনতার খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেফতার ৪

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার রাতে বাগদার বাজিতপুরে রবীন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যুকে ঘিরে পুলিশ জনতার খণ্ডযুদ্ধের ঘটনায়, প্রসেনজিৎ বিশ্বাস (৩২) ,মহাদেব কর্মকার (৬২) ,সাধন ঘোষ (২৮) ,রবিন কর্মকার (৩৪) নামে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধোর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে বাগদা থানার পুলিশের তরফে।

স্থানীয় ও পুলিশ সুত্রের খবর উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাজিতপুরে সোমবার রাতে পেশায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ বিশ্বাস (৪৩) ও তার কয়েকজন সঙ্গী ইছামতি নদীতে নৌকায় বসে ছিল সেই সময় বাজিতপুরে ব্রিজের উপরে থাকা কয়েকজনের সঙ্গে নৌকা থেকে কথা কাটাকাটি হয়। তারপরেই রবীন্দ্রনাথ ব্রিজের উপরে উঠে আসে এবং সেখানে আরও কথা কাটাকাটি হবার পর রবীন্দ্রনাথকে  মারধোর করা হয় । তারপরই তাকে বাজিতপুরে একটি মন্দিরের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

তারপরই মঙ্গলবার রাতে বাগদায় রবীন্দ্রনাথ বিশ্বাসকে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বাগদার বাজিতপুর এলাকা।ওইদিনই দোষীদের গ্রেফতারের দাবিতে বাজিতমোড়-টালিখোলা রাজ্য সড়কের ওপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করে এলাকাবাসী।সেই সময় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও চলে। ঘটনার পরে বাগদা থানার বনগাঁ দত্তপুলিয়া সড়কের  বাজিতপুর বাজারে এখনো পোড়া টায়ার পরে রয়েছে। এলাকায় থমথমে পরিবেশ। চার পুলিশ কর্মী জখম| পুলিশের উপর আক্রমণ করার অভিযোগে ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ পুলিশ দোষীদের গ্রেপ্তার করছে না

 

About Post Author