Home » রাস্তার বেহাল দশা, সমস্যায় নিত্যযাত্রীরা

রাস্তার বেহাল দশা, সমস্যায় নিত্যযাত্রীরা

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা। সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। শুরু রাজনৈতিক তরজা। এলাকার মুখ্যসড়ক। কিন্তু দেখে তা মনে হয় না। খানাখন্দে ভরা যে কোন ওলিগলির রাস্তাকেও হার মানাবে এই রাস্তা। অথচ হরিশ্চন্দ্রপুর সদরের প্রধান রাস্তার রূপ ঠিক এমনই। নিত্যদিনই দুর্ঘটনা লেগেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুধারের জায়গা দখল করে তৈরি হয়েছে নানা দোকান। ফলে,  ক্রমশ দুর্বল হয়ে পড়ছে জলনিকাশি ব্যবস্থা। নোংরা জল রাস্তাতেই জমে থাকছে। ফলে নিত্যদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও অমিল সুরাহা। অভিযোগ, ২০১৮ সালে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু মাস খানেকের মধ্যেই রাস্তার অবস্থা আবার খারাপ হয়ে যায়। কঙ্কালসার রাস্তা সে ভাবেই পড়ে থাকে। যদিও, রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন শাসকদলের নেতৃত্ব। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজনৈতিক তরজার মাঝেই রাস্তা মেরামতির অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ।

About Post Author