সময় কলকাতা ডেস্ক :
কয়েকদিন আগেই জাপানের এক তরুণ টোকো তাঁর পশুপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে মানুষ থেকে কুকুর সাজার পোশাক জোগাড় করতে নিজের সঞ্চিত ১২ লক্ষ টাকা খরচ করলেন আর বনগাঁয় কীটনাশক খাইয়ে মেরে ফেলা হল ১৪ টি পথ- কুকুরকে।দোষীদের গ্রেপ্তারের দাবিতে গোপালনগর থানার নহাটা-নিমতলা রোডের ফুলবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। পাশবিক এই ঘটনা আরেকবার লজ্জায় অধোবদন করল মনুষ্য সমাজকে।
বনগাঁর এই ঘটনায় অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় জনৈক ব্যক্তি একান্ত সরকার শনিবার রাতে দই এর সঙ্গে কীটনাশক মিশিয়ে কুকুরগুলোকে খেতে দেয়। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান ফুলবাড়ী মোড়ে পর পর সাতটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে আরও ৭টি কুকুর মারা যায় । এরপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীকে গ্রেফতারের দাবিতে এবং কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা।বিক্ষোভকারীদের দাবি, এলাকায় আরও বেশ কয়েকটি কুকুর অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় মানুষদের বক্তব্য একান্ত সরকারের দুস্কর্ম কোনও মানসিক ব্যাধি নয় বরং এ এক পৈশাচিক বর্বরতা যার দাওয়াই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি।

এদিন বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে গোপাল নগর থানায় একান্ত সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।তদন্তে পুলিশ।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর