সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান ও সোনাজয়ী দৌড়বিদ হরিচাঁদ। দীর্ঘ দূরত্বের রানার হিসেবে হরিচাঁদ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তিনি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। জোড়া সোনা জিতেছেন এশিয়ান গেমসে। সোমবার পাঞ্জাবের হোশিয়ারপুরে নিজের জন্মস্থানে ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন হরিচাঁদ।

১৯৭৬ সালে মন্ট্রিয়াল অলিম্পিক্সে ১০০০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়ে অষ্টম স্থান পান। ১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে তিনি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন।১৯৭৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে ১০০০০ মিটার ও ৫০০০ মিটারে সোনা জিতেছিলেন হরিচাঁদ।।


More Stories
জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে