Home » সৌরভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ওড়িশার মুখ্যমন্ত্রীর জল্পনা তুঙ্গে

সৌরভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ওড়িশার মুখ্যমন্ত্রীর জল্পনা তুঙ্গে

সময় কলকাতাঃগতকাল রবিবার কটকের ওড়িশার বারবারাটি স্টেডিয়ামে ভারত বনাম সাউথ আফ্রিকার টি টোয়েন্টির সিরিজের দ্বিতীয় ম্যাচে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খেলা শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনে দেখা করতে যান বিসিসিআই প্রেসিডেন্ট। সেই নিয়ে জল্পনা শুরু হতেই প্রেসিডেন্টের ব্যাখ্যা স্রেফ সৌজন্য সাক্ষাৎকার। কারন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উৎসাহ ও উদ্যোগে গত কয়েক বছরে খেলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে ওড়িশা।

বিশেষ করে ক্রীড়া পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে ক্রীড়াবিদদের উৎসাহ দেন। হকি, ফুটবল, অ্যাথলেটিক-এর মতো খেলাগুলিতে অনেক উন্নতি করেছে ওড়িশা । সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছিলেন ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন -এর চেয়ারম্যান সঞ্জয় বেহেরা ও ভারতীয় দলে  প্রাক্তন অধিনায়ক সৌরভের সতীর্থ খেলোয়াড় দেবাশিস মহান্তি। ছিলেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ভিকে প্রধান। এই সৌজন্য সাক্ষাতের সময় সৌরভ গাঙ্গুলি-কে জাতীয় হকি দলের জার্সি উপহার দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। প্রসঙ্গত, জাতীয় হকি দলের এর স্পনসর করেছে নবীন পট্টনায়েকের সরকার ।

 

 

About Post Author