Home » উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ পড়ুয়াদের রাস্তা অবরোধ,আত্মহত্যার হুমকি

উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ পড়ুয়াদের রাস্তা অবরোধ,আত্মহত্যার হুমকি

সময় কলকাতা ডেস্কঃ  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারায় রাস্তা অবরোধ করল বারাসাত প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। সোমবার বারাসাত যশোর রোডে অবরোধ করেন স্কুলের অনুত্তীর্ণ হওয়া ছাত্রীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। তাদের দাবি অবিলম্বে তাদের অকৃতকার্য পড়ুয়াদের পাশ করাতে হবে শিক্ষা দপ্তরকে।

পাশাপাশি যশোর রোড অবরোধ করে উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার আবেদন জানায় বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারাও। পাশ না করালে আত্মহত্যার হুমকিও দেয় ছাত্রীরা। দুশো উনআশি জনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৩৭ জন ইংরেজি ও অন্যান্য বিষয়ে ফেল করেছে। অনলাইন অফলাইন এইসব নানারকম সমস্যা তৈরি হয়েছিল পরীক্ষার আগে। তাই তারা স্কুলের সামনে যশোর রোডের উপর অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এদিকে  সোনারপুর গ্রীনপার্ক শিক্ষাসদন হাইস্কুলে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুলের ৮০ জন ছাত্রছাত্রী পাশ করতে পারেনি। এরই প্রতিবাদে সোনারপুর কামালগাজি রোড অবরোধ করে ছাত্রছাত্রীরা। অফিস টাইমে রাস্তা অবরোধ হওযায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। এমনকি তাদের আরও অভিযোগ প্রধান শিক্ষক স্কুলেই আসেন না ।

About Post Author