সময় কলকাতা ডেস্কঃ ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার পুরুলিয়া আদালতে তপন কান্দু খুনে ধৃত পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। যদিও এটি ফাইনাল চার্জশিট নয় বলেই জানিয়েছেন সিবিআই। পাশাপাশি মামলার আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানান সিবিআই আধিকারিকরা। হত্যাকাণ্ডের ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত গত ১৩ই মার্চ ঝলদা পুরসভার নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ পয়েন্ট থেকে গুলি করে দুস্কৃতকারীরা।সেই ঘটনায় গত ৬ এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়। তার আগেই রাজ্য সরকার তপন কান্দু খুনের মামলার তদন্তের জন্য সিট গঠন করে ছিল। রাজ্য সরকার গঠিত সিট কাউন্সিলর তপন কান্দু খুনে নরেন কান্দু , দীপক কান্দু, আসিফ খান, এবং কলেবর সিং কে গ্রেফতার করে ছিল। ধৃতদের হেপাজতে নিয়ে জেরার পর সত্যবান প্রামানিক নামে এক তৃণমূল নেতাকেও গ্রেফতার করে সিবিআই। সোমবার ধৃত পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।
যদিও মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি, ধৃত পাঁচজন ছাড়াও খুনের ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছেl তাঁদের কেনো এখনও পর্যন্ত গ্রেফতার করা হলো না? সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তপন কান্দুর পরিবার সহ কংগ্রেস সমর্থকেরা এই ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। এমনকী এই ঘটনার জেরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে। ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এই ঘটনায় ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বলেই দাবি কংগ্রেস সমর্থকদের। ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরার জন্য সিবিআই-এর একটি প্রতিনিধি দল ঝাড়খন্ডের বোকারোতে শিবির করেছে। তবে মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু জানান, ‘সিবিআই তদন্তে ভরসা আছে। সিবিআই এই হত্যাকাণ্ডের বড় মাথাদের ধরুক।‘


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫