সময় কলকাতা ডেস্কঃ দরজা খোলা পেয়েই হঠাৎই বেরিয়ে এল বুড়ি। আর সেকি আনন্দ বুড়ির। পাশের ঘরের সঙ্গীকে দেখে একবার মিচকি হেসে এগিয়ে গেল বুড়ি। সকাল থেকে খিদেও পেয়েছিল বেশ। তাই সকালের খাবারটা খেয়েই দরজা খোলা পেয়েই মুক্তির স্বাদ পেয়েছে আজ। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। সেতো আর জানেনা যে সিসি ক্যামেরায় তাদের ওপর সদা সর্বদা দৃষ্টি রাখা হয়। তারপরই বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে কতকগুলো মানুষ তাকে দেখে ভুত দেখার মতো চেঁচিয়ে উঠল, তারপরই তাঁর পিঠে কি একটা যেন পিন ফোটার মত ব্যাথা লাগল তারপর আর তার কিছু মনে নেই। সোমবার এমন এক দৃশ্যই ধরা পড়ল আলিপুর চিড়িয়াখানায়। বুড়ি নামে একটি শিম্পাঞ্জি বেরিয়ে পড়েছিল খাঁচা থেকে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে চিড়িয়াখানায়। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার মূল গেট।তারপরেই শিম্পাঞ্জিটিকে খাঁচাবন্দি করে ফেলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খাঁচার দরজা খোলা থাকায় বুড়ি নামের শিম্পাঞ্জিটি বাইরে বেরিয়ে পড়ে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই চিড়িয়াখানার ভেতরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এরপরই চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপরে শুরু হয় তাঁকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বাগে আনার চেষ্টা। প্রথমে তাঁকে বাগে আনতে বেশ বেগ পেতে হয় চিড়িয়াখানার কর্তৃপক্ষকে। চিড়িয়াখানার দর্শনার্থীদের মধ্যে যাতে কোনোরকম আতঙ্ক না ছড়ায়, সে কারণে বেশ খানিক্ষণের চেষ্টায় বুড়িকে ফের খাঁচাবন্দি করেন কর্মীরা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনও বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, দু’সপ্তাহ আগে শিম্পাঞ্জি একই ভাবে বেরিয়ে পড়েছিল খাঁচার বাইরে। আবার সোমবার ও বেরিয়ে পড়ল খাঁচার বাইরে। এই ঘটনায় চিড়িয়াখানার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বারবার শিপাঞ্জি কী করে খাঁচার বাইরে বেরিয়ে পড়ছে? তা নিয়ে উঠেছে প্রশ্ন।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা