সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহের অবসান! বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। মঙ্গলবার বিকাল থেকেই নরম হয়েছে পরিবেশ, গরম উধাও। বুধবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিন মেঘলা থাকবে কলকাতার আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ।
আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। তবে একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, বুধবারের পর থেকে বৃষ্টির দাপট আরো বাড়বে। নাকাল করা গুমোট গরম উধাও হয়ে আসবে স্বস্তির পরিবেশ।

অন্যদিকে, একনাগাড়ে বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে দাপট দেখানো শুরু করেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিঙ সহ উত্তরবঙ্গের একাধিক প্রান্তে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এমনকি, ধস নামার পাশাপাশি বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!