সময় কলকাতা ডেস্ক: বড়সড় স্বস্তির পূর্বাভাস! আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গ ভিজবে বৃষ্টিতে। বৃহস্পতিবার প্রাক-বর্ষা জনিত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। গত কয়েকদিন ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গে। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামবে। ফলে আদ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার, সারাদিন মেঘলা থাকবে কলকাতার আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এদিন, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ। বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, একনাগাড়ে বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে দাপট দেখানো শুরু করেছে বর্ষা। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিঙ সহ উত্তরবঙ্গের একাধিক প্রান্তে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এমনকি, ধস নামার পাশাপাশি বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!