সময় কলকাতা ডেস্কঃ সুন্দর, লম্বা, স্বাস্থ্যবান নখ হাতের সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। মেয়েরা কমবেশি সবাই বড় নখ রাখতে পছন্দ করে। দেখতে যাতে ভাল লাগে, তার জন্য নখ সবসময় ফাইলিং করে, নেল পলিশ পরে থাকেন অনেকে। নখ লম্বা,মজবুত এবং সুস্থ রাখার জন্য আপনার জন্য রইল টিপস।

অলিভ ওয়েল
নখ মজবুত রাখার জন্য সবসময় সেগুলিকে হাইড্রেটেড রাখা উচিৎ। এর জন্য নখে অলিভ অয়েল লাগাতে পারেন। সারারাত নখে অলিভ ওয়েল লাগিয়ে রাখার অভ্যাস করুন। তাতে দু’দিনেই নখের জেল্লা ফিরে পাবেন।
নখ খাবেন না
আমাদের অনেকেরই নখ খাওয়ার অভ্যাস রয়েছে। যা একেবারেই ভালো অভ্যাস নয়। শরীরের জন্য এবং নখের স্বাস্থ্যের জন্যও খুবই ক্ষতিকর। এর ফলে নখের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব নখ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।
অ্যাসিটোন বেসড রিমুভার এড়িয়ে চলুন
অ্যাসিটোন দেওয়া নেইল রিমুভার ব্যবহার না করাই ভাল। কারণ, এই ধরনের রিমুভার ব্যবহারের ফলে আপনার নখ ভেঙে যেতে পারে। একইসঙ্গে,নখের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায় এবং নখ শুষ্ক করে তোলে।

গ্লাভস পরুন
ঘরের কাজ করার সময় সবসময় গ্লাভস ব্যবহার করলে নখ ভাল থাকে। এর ফলে নখ কম নোংরা হয়। পাশাপাশি নখের ক্ষতি কম হয় এবং শুকনো ভাবও কম থাকে। নখের জন্য ল্যাটেক্স বা রবারের গ্লাভস ব্যবহার করতে পারেন।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি