সময় কলকাতা ডেস্কঃ অন্যতম সেরা টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। যিনি এখনও পর্যন্ত ডেভিস কাপে সর্বাধিক ডবলস জিতেছেন। গ্যায়েন্ড স্ল্যামে লিয়েন্ডার জিতেছেন আটটি ডবলস এবং দশটি মিক্সড ডবলস। মোট ১৮ টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। একাধিক জাতীয় পুরস্কার রয়েছে তাঁর। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার,পদ্মশ্রী ও পদ্মভূষণে সম্মানিত তিনি।

১৯৭৩ সালের ১৭ ই জুন অর্থাৎ আজকের দিনেই এই টেনিস তারকার জন্ম হয়। বড় হয়েছেন কলকাতায়। তাঁর বাবা ছিলেন হকি প্লেয়ার এবং মা জেনিফার পেজ ছিলেন নামকরা বাস্কেটবল খেলোয়াড়।

১৯৮৫ সালে তিনি মাদ্রাজে যুক্ত হন ব্রিটানিয়া অমৃতরাজ টেনিস অ্যাকাডেমির সঙ্গে। তাঁকে কোচিং করেছিলেন ডেভ ও মেরা। ১৯৯০ সালে লিয়েন্ডার উইম্বলডন জুনিয়রের শিরোপা জেতেন এবং মাত্র ১৭ বছর বয়সে এক নম্বর আসন দখল করেন। ২০১০ সালে অলিম্পিক গোল্ড কোয়েস্টের বোর্ড অফ ডিরেক্টরে তিনি যুক্ত হন। এই ফাউন্ডেশনটি অপর দুই স্টার খেলোয়াড় গীত শেঠি এবং প্রকাশ পাড়ুকোন তৈরি করেছেন। কিন্তু সবচেয়ে মজার ঘটনা লিয়েন্ডার টেনিস তারকা হওয়ার পাশাপাশি অভিনয় করেছিলেন অশোক কোহলির থ্রিলার মুভি রাজধানী এক্সপ্রেসে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ